1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ছোট কালিয়া মোড়ে বোমা সাদৃশ্য বস্তু ব্লাস্ট, শিশু আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলাধীন ছোটকালিয়া মোড় বাজারে অজ্ঞাত বোমা সাদৃশ্য একটি বস্তু বিস্ফোরিত হয়ে ১১ বছরের এক শিশুর পায়ের হাটুর পিছনের অংশ ঝলসে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় মোঃ আলিফ মোল্লা (১১), পিতা: রাচ্চু মোল্লা, গ্রাম জয়নগর, নড়াগাতি-কালিয়া, একটি দোকানের পিছনে খেলার সময় খেলার ছলে সুতলি ধরে বোমা সাদৃশ্য বস্তুটি টানলে তা ব্লাস্ট হয়। এ সময় তার হাটুর পিছনের সাইডে কিছু অংশ ঝলসে যায়।

পরবর্তীতে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদারকি করে। তবে সেখানে আর কোনো বোমা বা আলামত পাওয়া যায়নি। কালিয়া উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা ধারণা করছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্য কোনো কুচক্রী মহল এই ঘটনা ঘটিয়েছে।

কালিয়া থানার সূত্র জানিয়েছে, আহত শিশুর চিকিৎসা চলমান রয়েছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park