
খুলনা প্রতিনিধি
খুলনা-৪ (রূপসা–তেরোখাদা–দিঘলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়ন বাতিল সংক্রান্ত পূর্বের আদেশ স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে তিনি প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন।
আদালত সূত্রে জানা যায়, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের দেওয়া পূর্ববর্তী দুই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে এস এম আজমল হোসেনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এস এম আজমল হোসেনের মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলে ১১ জানুয়ারি ২০২৬ তারিখে কমিশন আপিলটি খারিজ করে দেয়। এরপর রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের ওই দুই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
রিটের শুনানি শেষে আদালত ৩ জানুয়ারি ও ১১ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশ স্থগিত করে দেন, যা কার্যত এস এম আজমল হোসেনের প্রার্থিতা পুনর্বহালের পথ সুগম করে।
হাইকোর্টের এই আদেশকে কেন্দ্র করে খুলনা-৪ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের সমর্থকদের মধ্যেও স্বস্তি ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা