1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিনাকুন্ডুতে মোবাইল কোর্টে ৮ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার লালন শাহ কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা–এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৮টি মামলা করা হয়। অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকা, চালকের বৈধ লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার মতো বিভিন্ন অপরাধে এসব মামলা করা হয়। এতে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট ছাড়া যানবাহন চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park