1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে ঐক্য: ধানের শীষের পক্ষে একাত্মতা ঘোষণা বিদ্রোহী গ্রুপের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপির ভেতরে চলমান অভ্যন্তরীণ বিভেদ অবসানের পথে এগোলো দলটি। বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন দলের একটি বিদ্রোহী গ্রুপ। এই ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান স্পষ্ট হলো।

এর আগে কালিয়া থানা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রার্থিতার বিরোধিতা করে আসছিলেন। তবে দলীয় বৃহত্তর স্বার্থ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করার লক্ষ্যে তারা সেই অবস্থান থেকে সরে এসে ধানের শীষের পক্ষে মাঠে নামার ঘোষণা দেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়া পৌর শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই একাত্মতার ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কালিয়া থানা বিএনপির বহিষ্কৃত সভাপতি সরদার আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রেজা সেলিম, সহ-সভাপতি সেখ রবিউল ইসলাম, কালিয়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দীন আনসারীসহ থানা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ব্যক্তিগত মতভেদ বা সাংগঠনিক বিভাজন নয়—দল, দেশ ও জনগণের স্বার্থই এখন প্রধান। তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নড়াইল-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্য অপরিহার্য। সেই লক্ষ্যেই সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেবেন।

এই একাত্মতার ঘোষণাকে নড়াইল-১ আসনে বিএনপির নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, দলীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় ধানের শীষের নির্বাচনী অবস্থান আরও শক্তিশালী হলো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park