1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রিয় লোহাগড়াবাসী, একটি মানবিক আবেদন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

লোহাগড়ার সবার পরিচিত মুখ, ছোট-বড় সকলের প্রিয় মানুষ শঙ্কর রায় (অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক), বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

পোদ্দার পাড়ার এই সদা হাস্যোজ্জ্বল মানুষটি ঢাকাসহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, সামর্থ্যের বাইরে গিয়েও এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা চিকিৎসা ব্যয়ে খরচ হয়েছে। চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে আরও চারটি কেমোথেরাপি দিতে হবে, যার জন্য প্রয়োজন আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা।

বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম আর্থিক সংকটে রয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, শঙ্কর রায় একজন সৎ, নিরহংকার ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। জীবনে কারও ক্ষতি করেননি; বরং সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ সেই মানুষটির জীবন বাঁচাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।

লোহাগড়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি বিনীত অনুরোধ—আমরা যে যেভাবে পারি, সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহায়তাই হতে পারে তাঁর বাঁচার শেষ আশ্রয়।

সহযোগিতার জন্য:

বিকাশ নম্বর: ০১৭১৫৪২৩৪৬৯

নাম: চন্দনা চক্রবর্তী (কাকিমা)

লোহাগড়াবাসী কখনো হার মানেনি—এবারও মানবতার ডাকে সাড়া দেবে, এই প্রত্যাশা রইল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park