
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
বেলাবো উপজেলার পাহাড় উজিলাব এলাকায় অবস্থিত জুপিটার ইংলিশ মিডিয়াম অ্যান্ড মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বাউল সন্ধ্যা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজন চলে পাহাড় উজিলাব বাজার প্রাঙ্গণে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু। সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য উবাউদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন। প্রধান মেহমান ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল বেলাবো উপজেলা শাখার আহ্বায়ক মো. কয়েস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপন, সমাজসেবক মোবারক হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, আমলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা, ব্যবসায়ী জুয়েল রানা, উজিলাব সবুজ সংঘের সভাপতি মো. সবুজ মিয়া, ন্যাশনাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশীদ আলম, আমলাব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন মোবারক, ব্যবসায়ী গোলাপ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন শিল্পী তৃষা দেওয়ান, মনিরা সরকার ও ফয়সাল দেওয়ান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌফিকুল ইসলাম সুজন সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি আরব প্রবাসী এস আর রাসেল জয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।