1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালের কুমলাই গ্রামে জমি বিরোধে হামলা, শিশুসহ আহত ৭

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের Rampal Upazila উপজেলার কুমলাই গ্রামে জমিতে ঘের নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনায় তিন বছরের এক শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ৩ নম্বর বাইনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে Rampal Police Station পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমলাই গ্রামের একটি জমি দীর্ঘদিন ধরে তছির শেখ ও শেখ মুহিত ভোগদখল করে আসছিলেন। বুধবার সকালে ওই জমিতে জোরপূর্বক ভেড়িবাঁধ (ঘের) নির্মাণের চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় স্থানীয় এক রাজনৈতিক নেতার মধ্যস্থতায় উভয় পক্ষ সাময়িকভাবে সরে যায়।

পরে বহিরাগতদের নিয়ে একদল ব্যক্তি বাড়িতে ঢুকে দা, লাঠি ও রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আলমগীর শেখ (৫০), মাসুদ শেখ (২১), জাহাঙ্গীর শেখ (৪৫), তছির শেখ (৭৫), শেখ সামীম (৩৮), নাহার বেগম (৭০) এবং তিন বছরের শিশু জিসান আহত হন। আহতদের মধ্যে তছির শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও নগদ টাকা লুট করেছে।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park