1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত রাশেদ—দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার অঙ্গীকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-র এক যুবক অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত হয়ে পড়ার পর ব্যতিক্রমী এক প্রতিজ্ঞা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে রাশেদ নামে ওই যুবক পরিবার ও আর্থিকভাবে চরম সংকটে পড়েন।

পরিস্থিতি অনুধাবন করে এবং পরিবারের অনুরোধে শুক্রবার সকালে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা সম্পূর্ণভাবে ত্যাগের ঘোষণা দেন। এ সময় তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

রাশেদ বলেন, “আমি ভুল বুঝেছি। আজ থেকে জুয়া ছেড়ে সৎ পথে চলার চেষ্টা করব।”

স্থানীয়রা জানান, অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে। এ ধরনের আসক্তি থেকে মুক্তিতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারকেন্দ্রিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে রাশেদের এই প্রতিজ্ঞা বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park