1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জিপিএসের মাধ্যমে চুরি হওয়া মোটরসাইকেল সনাক্ত, লক্ষ্মীপাশায় দুই যুবক আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলা-র লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সনাক্ত করা একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মোটরসাইকেলের মালিক আজিম জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা থেকে তার R-15 মডেলের মোটরসাইকেলটি চুরি হয়। মোটরসাইকেলে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকায় তিনি ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পান, সেটি নড়াইল শহর হয়ে লক্ষ্মীপাশা সড়কের দিকে যাচ্ছে।

বিষয়টি তিনি লক্ষ্মীপাশায় অবস্থানরত এক বন্ধুকে জানালে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপাশা চৌরাস্তায় মোটরসাইকেলটির গতিরোধ করা হয়। এ সময় দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং আটক দুই যুবককে হেফাজতে নেয়। আহত অবস্থায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়।

পরে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়। তারা হলেন নড়াইল সদর থানার চাঁদপুর গ্রামের রাজমিস্ত্রি কুদ্দুস মোল্লার ছেলে হুসাইন মোল্লা (২০) এবং খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মিন্টু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৯)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে।

মোটরসাইকেলের মালিক আজিম যশোর জেলার অভয়নগর থানার শিমুলিয়া কামকুল গ্রামের সেলিম মিনার ছেলে। তিনি খুলনায় লেখাপড়া করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park