1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা, দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, জেলা প্রতিনিধি (নড়াইল):

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কালিয়া উপজেলা সদরে তার নিজ বাসভবন চত্বরে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমিও আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করব।” তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদখল ও যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

কালিয়া উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব হোসেন, বিএনপি নেতা রেজা ই রাব্বি কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভীন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পুসহ দলীয় নেতাকর্মীরা।

সংবর্ধনা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park