1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দর্শনা থেকে শিকলবন্দি ব্যক্তি উদ্ধার, চারদিনের অপহরণের রহস্য ঘিরে প্রশ্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা

রহস্যজনকভাবে অপহৃত মো. বিপুল (৪৫) চার দিন পর দর্শনা থেকে উদ্ধার হয়েছেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১টার দিকে মো. বিপুল চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় উপস্থিত ছিলেন। তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মিসিং জিডি দায়ের করা হয়।

২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার পাকা রাস্তার পাশে স্থানীয়রা মো. বিপুলকে হাতপায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি কোনো ভবঘুরে ব্যক্তি। পরে কাছে গিয়ে দেখে তিনি শিকলবন্দি। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছে দর্শনা থানার পুলিশ মো. বিপুলকে উদ্ধার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “হঠাৎপাড়া এলাকা থেকে হাত-পায়ে শিকলবন্দি একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তার নিখোঁজ সংক্রান্ত জিডি ছিল। আমরা তাকে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “পরিবারের পক্ষ থেকে চারদিন আগে মিসিং জিডি করা হয়েছিল। দর্শনা থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।”

চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকা থেকে প্রকাশ্যে একজন ব্যক্তিকে তুলে নেওয়া এবং চারদিন পর অন্য উপজেলায় শিকলবন্দি অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটি কি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park