1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: বেলাবো উপজেলায় প্রথম স্থান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলে বিদ্যালয়টি বেলাবো উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ উল্লেখযোগ্য সাফল্য সম্ভব হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। আমরা ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

এ সাফল্যে এলাকাবাসী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park