1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে কক্সবাজারের কলাতলীস্থ বীচ ওয়েতে জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলি।

এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মো. সেলিম, সাংবাদিক ইউনিটি কক্সবাজারের সভাপতি শাহাদাত হোসেন, এস টিভির জেলা প্রতিনিধি ও আমাদের কক্সবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. আইয়াজ রনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহসভাপতি ও ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুন রশীদ ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া ও সহসভাপতি সিরাজুল ইসলাম বাবুল, রামু উপজেলা কমিটির সভাপতি কায়েদ আলম কায়সার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাছিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park