1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শৈলকুপা উপজেলায় সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহের শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ কার্টুন (মোট ২৮৮ কেজি) খেজুর ৭৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রশাসন জানায়, উপহার হিসেবে প্রাপ্ত খেজুর বিতরণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র শিশু ও শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, ধর্মীয় মর্যাদা বজায় রেখে মাহফিলের মাধ্যমে শিশুদের মাঝে সামঞ্জস্যপূর্ণ ও ন্যায্যভাবে উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

উপজেলা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, “সৌদি বাদশাহর পক্ষ থেকে প্রেরিত খেজুর বিতরণের মাধ্যমে এতিম ও শিক্ষার্থীদের মাঝে সহানুভূতি ও মানবিক সহায়তা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের উদ্যোগ শিশুদের কল্যাণে অবদান রাখে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park