1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ভিজিএফ কার্ড বিতরণ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে হরিণাকুণ্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের সামনে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

জানা গেছে, ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীমের সমর্থক ও অপরপক্ষের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে প্রেরণের পাশাপাশি উভয়পক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ববর্তী বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park