1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চ্যানেল এসের সিনিয়র সাংবাদিক তারিকুল শিবলীর স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ শান্ত ইসলাম খুলনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তারিকুল শিবলীর অকাল মৃত্যুতে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) খুলনায় চ্যানেল এস টেলিভিশনের খুলনা সিনিয়র জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং প্রয়াত সাংবাদিক তারিকুল শিবলীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরোর সিনিয়র সাংবাদিক শুভ্র সচীন। এ সময় উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশনের খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রতিদিন খবরের স্টাফ রিপোর্টার কাজী রায়হান তানভীর সৌরভ, দৈনিক বাংলার খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলাম, দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আরিফ হোসেন, দৈনিক আমার ২১ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক তারিকুল শিবলী ছিলেন একজন দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমকর্মী। তাঁর অকাল মৃত্যু গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তারা তাঁর কর্মজীবনের স্মৃতি তুলে ধরে বলেন, সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও পেশাদারিত্ব সকলের কাছে অনুসরণীয় হয়ে থাকবে। পরে এতিম শিক্ষার্থী ও উপস্থিত রোজাদারদের সঙ্গে ইফতার করা হয় এবং প্রয়াত এই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park