1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনির পর দুই ভুয়া সদস্য আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের জ্যাকেট পরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় সংলগ্ন চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত কয়েকজন যুবক ওই এলাকায় এক নারীর গতিরোধ করে তার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। তবে তাদের আরও চার সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উত্তেজিত জনতা আটক দুইজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের কাছ থেকে দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেটসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ভুয়া ডিবি পরিচয়ে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ব্যক্তিগত তথ্য বা মূল্যবান সামগ্রী না দিতে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park