1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়ায় পুলিশের অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত অস্ত্রধারী, ডাকাত ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান এ অভিযানে গুরুত্বপূর্ণ কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত অভিযানে উপজেলার গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখকে আটক করা হয়। তিনি নড়াগাতী থানার একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলার আসামি। এছাড়া স্থানীয়ভাবে তিনি গাজিরহাট এলাকার বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, খুলনার ফুলতলা এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

অভিযানের অংশ হিসেবে একই দিনে দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। তিনি ২০০৪ সালের বহুল আলোচিত কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও পৃথক একটি ওয়ারেন্টভুক্ত মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park