1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পদ্মা ডিপোতে ট্যাংক লরি থেকে অকটেন চুরি, পাঁচজনকে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরের খালিশপুর এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর ভেতরে ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার আওতাধীন পদ্মা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্যাংক লরি থেকে ড্রামে করে অকটেন সরিয়ে নেওয়ার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাগুরার ভায়নার মোড় এলাকার মা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রানা (৩৪), তাঁর নির্দেশে কাজ করা লরির সহকারী সম্রাট (১৬), মিন্টি (৩৮), বিল্লাল (৪০) এবং চালক ইমরান (৩৬)। তাঁদের সবার বাড়ি খুলনার খালিশপুর থানার কাশিপুর এলাকায়।

পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ২০(১) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেল চুরি ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park