1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত বিচার দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক কমিশনার কৃষ্ণপদ আচার্যের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়া উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা দেশের স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাতের শামিল। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব সিকদার, শেখ নজরুল ইসলাম, মাকলুকাত চৌধুরী, আঃ মান্নান, আঃ গফফার, আঃ রাজ্জাক শেখ, আঃ মান্নান শরীফ ও সরদার তারা মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা ঐক্যবদ্ধভাবে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park