1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মুহাম্মদ শেখ বাহাউদ্দিন খাগড়াছড়ি

 

বৃহস্পতিবার ২৮ (মার্চ) বাদে জোহর থেকে মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কুরআন, খতমে খাজেগান, হামদ্ এবং মহান বদর দিবস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান এম কে আযাদ, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সাময়উন ফরাজী সামু, বাঙালি নাগরিক পরিষদের নেতা মোঃ মোকতাদের হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকতার হোসেন ভূঁইয়া, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার মোঃ মহিউদ্দিন, মোঃ রমজান আলী , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা প্রমুখ।

 

কাউছার হামিদ রুকন এর সার্বিক পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাআত মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় মহান বদর দিবস সম্পর্কে গুরত্বপূর্ণ আলোচনা করেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি জনাব মাওলানা মোঃ মোহাম্মদ বেলাল উদ্দিন (সুপার), মহামুনি বাজার জামে মসজিদের খতিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি জসিম উদ্দিন খান, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির, মাওলানা মোঃ বাহা উদ্দিন খলিফা পীর সাহেব জৌনপুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

পরিশেষে উক্ত সভার সভাপতি মাওলানা মোঃ বেলান উদ্দিন বিশেষ দোয়া মোনাজাত করেন এবং সভা বাস্তবায়নে সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন কোম্পানি, প্রচার সম্পাদক মোঃ শাহজালাল, মোঃ মনির হোসেন মেইকারসহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park