1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ঝিনাইদহ পুলিশ লাইন্সে পুনাকের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ, ১৪ এপ্রিল ২০২৬: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ লাইন্সের ড্রিলশেড ও মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঝিনাইদহের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ সদস্যদের পান্তা-ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার ছয়টি থানা পৃথকভাবে ছয়টি স্টল স্থাপন করে। স্টলগুলোতে দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি, বিভিন্ন ফল, শিশুদের খেলনা, ফুচকা-চটপটিসহ নানা সামগ্রীর পসরা বসে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

এ ছাড়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপ খেলা, বানর খেলা ও জাদু প্রদর্শন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

পরবর্তীতে পুনাক সভানেত্রীসহ জেলা ও জেলার বাইরে থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ঝিনাইদহের সভানেত্রী মোসফিকা মাহফুজ। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুনাকের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park