1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বেন্দার চর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেন্দার চর গ্রামের মরহুম আলী হাসান শেখের ছেলে মোঃ ইনায়েত শেখ নিজ বাড়িতে মাদকদ্রব্য সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইনায়েত শেখকে আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তির নিকট থেকে ২ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ইনায়েত শেখকে ৮ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির বাবুল শেখ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park