1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতী থানাকে উপজেলা ঘোষণার জোর দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াগাতী:

নড়াইল জেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, ঐতিহাসিক ঐতিহ্য, প্রশাসনিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে নড়াগাতী একটি স্বতন্ত্র উপজেলা হওয়ার সব ধরনের যোগ্যতা অর্জন করেছে। তাই দ্রুত নড়াগাতীকে উপজেলা হিসেবে ঘোষণা করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, পাকিস্তান আমল থেকেই নড়াগাতী থানার অস্তিত্ব ছিল। সে সময়কার চৌকিদারদের ব্যবহৃত পিতলের বেল্টে “থানা নড়াগাতী” লেখা খোদাই ছিল বলে তারা জানান। প্রবীণদের দাবি, তৎকালীন প্রশাসনিক কেন্দ্র কালিয়া হলেও নড়াগাতী একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত ছিল। বর্তমানে পুরোনো সেই বেল্টের লেখা পরিবর্তন করা হলেও ইতিহাসের বাস্তবতা মুছে ফেলা সম্ভব নয় বলে মনে করেন তারা।

এলাকার সচেতন মহলের মতে, নড়াগাতী কেবল একটি থানা নয়, বরং এটি দক্ষিণ বাংলার একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ। বহু আগে থেকেই এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এলাকায় বিস্তীর্ণ জনবসতি, একাধিক ইউনিয়ন, কার্যকর থানা, যোগাযোগব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো বিদ্যমান রয়েছে। উপজেলা গঠনের জন্য যেসব শর্ত প্রয়োজন, তার প্রায় সবই নড়াগাতীতে বিদ্যমান বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা না থাকায় সাধারণ মানুষকে প্রশাসনিক ও নাগরিক সেবার জন্য দূরবর্তী উপজেলা সদরে যেতে হয়। জন্মনিবন্ধন, ভূমি সংক্রান্ত কাজ, আদালত ও বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশ নিতে গিয়ে সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে। বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও দরিদ্র মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসীর বিশ্বাস, নড়াগাতীকে উপজেলা ঘোষণা করা হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নড়াগাতীবাসী জানান, এ দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে তারা স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানসহ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষায়, “নড়াগাতীর ঐতিহ্য, ইতিহাস ও জনগণের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত এটিকে উপজেলায় উন্নীত করা এখন সময়ের দাবি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park