1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর নজরদারি, দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়ে তিনটি গ্রেফতারি পরোয়ানার দুই আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর বয়রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানা পুলিশর অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কালিয়া পৌর এলাকার রামনগর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে কমলাখী বিশ্বাস এবং একটি গ্রেফতারি পরোয়ানার আসামি পার বিষ্ণুপুর গ্রামের রহিম শেখের ছেলে বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কালিয়া থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ওসি মো. ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, দেশের যেকোনো প্রান্তে অবস্থান করলেও অপরাধীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণির শান্তিকামী ও দেশপ্রেমিক মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কালিয়া থানার এসআই সন্তোষ বালা, এসআই কামরুল ইসলাম, এএসআই রিপন আলী, কনস্টেবল আরিফ ও আশিকুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park