1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

প্রবাসে স্বামীর কষ্টার্জিত অর্থ আত্মসাতের অভিযোগ, তালাক কার্যকরের আগেই দ্বিতীয় বিয়ে; আদালতে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহে স্বামী প্রবাসে থাকার সুযোগে তালাক কার্যকরের আগেই দ্বিতীয় বিয়ে এবং প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় কুয়েত প্রবাসী স্বামী শাহিন খান লিটু আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পার্কপাড়ার আবুবক্কর খাঁর ছেলে শাহিন খান লিটুর সঙ্গে শহরের আরাপপুর এলাকার মৃত আব্দুস সবুর খানের মেয়ে নাহিদা সুলতানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বাদীর অভিযোগ, বিয়ের পর স্ত্রী নাহিদা সুলতানার পড়াশোনা, ভরণপোষণ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন চাহিদা পূরণে দীর্ঘদিন অর্থ পাঠিয়ে আসছিলেন তিনি। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থের সুযোগ নিয়ে তার স্ত্রী প্রতারণার আশ্রয় নেন বলে অভিযোগ করেন লিটু।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নাহিদা সুলতানা তার স্বামীকে তালাক দিলেও সেই নোটিশ দীর্ঘদিন গোপন রাখেন এবং ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তা পাঠান। অভিযোগ রয়েছে, এই সময়ের মধ্যেও তিনি কৌশলে প্রবাসী স্বামীর কাছ থেকে আরও বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। সব মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, তালাক কার্যকর হওয়ার আগেই ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি নাহিদা সুলতানা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ জাকারিয়া সরকার নামে এক ব্যক্তিকে বিয়ে করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি দেশের প্রচলিত আইনের পরিপন্থী দাবি করে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ৩৬৬/২৫।

বাদী শাহিন খান লিটু বলেন, “বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জিত সব অর্থ বিশ্বাস করে স্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সে আমার সেই বিশ্বাস ভেঙে দিয়েছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ফুরকান আলী জানান, তালাক কার্যকর হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে এবং অর্থ আত্মসাতের বিষয়টি আদালতে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। তারা আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বলেন, “প্রবাসে যাওয়ার পর থেকেই শাহিন খান লিটু স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আইন মেনেই নাহিদা সুলতানা তালাক দেন এবং বৈধভাবে দ্বিতীয় বিয়ে করেন।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park