1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

Astroworld Foundation ও আজাদী কালচারাল সেন্টার এর উদ্যোগে হুসনে সউত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ্ হিফয মাদরাসায় Astroworld Foundation এবং আজাদী কালচারাল সেন্টার এর যৌথ উদ্যোগে “হুসনে সউত প্রতিযোগিতা-২০২৬” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতী মুহাম্মদ আনোয়ার হোসাইন। সঞ্চালনায় ছিলেন মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মুহাম্মদ আয়াতুল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড খুলনার সাবেক ডিজিএম এ এম ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম এর খুলনা বিভাগীয় সভাপতি ও নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফয়জুল্লাহ ইকবাল সাকিল, মোঃ শাহারিয়ার এবং সংগঠনের নির্বাহী সদস্য শুভ সিফাত।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী ও হাফেজ ক্বারী শাজাহান বাদশা রনি।

হুসনে সউত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ কে এম আবদুল্লাহ, দ্বিতীয় হন হাফেজ তুরজাউন ইসলাম তাসিন এবং তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ মোঃ আবু সুফিয়ান।

অনুষ্ঠানটি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park