1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, থানা ঘেরাও করে বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক কমিটি’ (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী-এর ওপর হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন আহত হন।

এজাহারে আরও বলা হয়, হামলার সময় এনসিপি নেতাকর্মীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি সনি আলফা (a6400) ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড ছিনতাই করা হয়। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে মামলা দায়েরের পর শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভের একপর্যায়ে নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় উত্তেজিত কর্মীরা থানার গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে জেলা বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে পুলিশ পাহারায় নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে ঝিনাইদহ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park