1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঈদ পুনর্মিলনী উপলক্ষে পানিপড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার ৭ নম্বর জয়নগর ইউনিয়নের পানিপড়া গ্রামে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় স্থানীয় খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী ও দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর জয়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান নান্নু। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।”

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন মোহাম্মদ নেয়ামত ঠাকুরসহ এলাকার তরুণ ও ক্রীড়ানুরাগীরা। আয়োজকরা জানান, ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য এ প্রীতি ম্যাচ শেষে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park