1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে অভিষিক্ত হয়েছেন প্রিয়ন্তী বড়ুয়া প্রিয়ানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

প্রিয়ন্তী বড়ুয়া কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একজন কৃতি শিক্ষার্থী। তিনি কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কনিষ্ঠ কন্যা। তাঁর মায়ের নাম অঞ্জলী বড়ুয়া।

তাঁদের পরিবার কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের নালন্দা বিহার এলাকার স্থায়ী বাসিন্দা। পাশাপাশি তাঁদের পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম আধাঁরমানিক গ্রামে।

তিনি ২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ক্যাডেট অফিসার হিসেবে যোগদান করেন। তিন বছরের কঠোর ও সুশৃঙ্খল সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য কমিশনিং প্যারেডে অংশগ্রহণ করেন।

উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত কুচকাওয়াজ শেষে প্রিয়ন্তী বড়ুয়া কমিশন্ড অফিসার হিসেবে লেফটেন্যান্ট পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিধান করেন। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি তাঁর গর্বিত বাবা-মা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। ২০১৯ সালে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ও প্রশংসিত পদচারণা রয়েছে। তিনি একজন প্রতিভাবান সঙ্গীত ও নৃত্যশিল্পী হিসেবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা অর্জন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park