1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নড়াইলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক শিক্ষক ও তার স্ত্রী আহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে নলামারা গ্রামের শিক্ষক শুনিল চন্দ্র বেপারী ও তার স্বজন বৃন্দাবন চন্দ্র বেপারীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় ডাকাতদের বাধা দিলে শিক্ষক শুনিল চন্দ্র বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী কল্যাণী রানী সরকার। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত শুনিল চন্দ্র বেপারীকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী কল্যাণী রানী সরকার স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, শুনিল চন্দ্র বেপারী বাগুডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং নলামারা গ্রামের মৃত বিষ্ণু চরণ বেপারীর ছেলে।

খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

এ ঘটনায় নলামারা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park