1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য ও সাংবাদিক নেতা মো. শিহাব উদ্দিন জীবনের ৪১ বছরে পদার্পণ করেছেন। ১৯৮৫ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করা এই সংবাদকর্মী দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি পেশাজীবী সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। প্রেসক্লাব, গোপালগঞ্জের সদস্য হওয়ার পাশাপাশি তিনি সাংবাদিক ইউনিয়নেরও একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সংগ্রহ থেকে শুরু করে জনদুর্ভোগ, সামাজিক অসঙ্গতি, মানবাধিকার ও উন্নয়নমূলক নানা বিষয় তুলে ধরতে তাঁর নিরলস প্রচেষ্টা স্থানীয় সাংবাদিক মহলে প্রশংসিত। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে তিনি সবসময়ই সাংবাদিকতার মূল আদর্শ হিসেবে ধারণ করে আসছেন।

জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ী, সহকর্মী ও স্বজনরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর কলম আগামীতেও একই দৃঢ়তায় চলবে এবং সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শুভ জন্মদিন, সাংবাদিক মো. শিহাব উদ্দিন।

সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে আপনার পথচলা হোক আরও সমৃদ্ধ ও গৌরবময়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park