1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং তাদের সুস্থ, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফুটবল বিতরণ কার্যক্রম অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে এ উদ্যোগের সুফল পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে এবং তারা খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park