1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে রাসেল শেখ ওরফে হাসুম (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটকের পর উত্তেজিত জনতার হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে অচেতন অবস্থায় রাসেল শেখকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, শনিবার গভীর রাতে একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন রাসেল শেখ। প্রায় দেড় ঘণ্টা পর তিনি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার পর মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয়রা মিলন শেখ নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

পরে পুলিশ মিলন শেখকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ সময় হামলায় আহত উপপরিদর্শক (এসআই) সম্রাটও চিকিৎসা নেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রকাশ্য ও গোপনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park