
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণ-এর এস. এম. শামীম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যশোর বার্তা-এর মো. মনিরুজ্জামান এবং সহ-সভাপতি হয়েছেন আজকের সংবাদ-এর মিলন মোল্লা।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জন্মভূমি-এর এস. এম. মেহেদী হাসান এবং দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খুলনার খবর-এর মো. মনির খান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক খুলনাঞ্চল-এর আরিফুজ্জামান নয়ন। অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন ভোরের চেতনা-এর বদরুজ্জামান খাকী। দপ্তর সম্পাদক হয়েছেন আজকের যায় যায় বেলা-এর সেলিম রেজা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক প্রবাহ-এর বাবুল সানা।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনার খবর-এর আবু হুরাইরা। আইনবিষয়ক সম্পাদক হয়েছেন আজকের যায় যায় বেলা-এর সোহেল রানা। মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশ-এর জাফরিনা বেগম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক গণতন্ত্র-এর মো. নাঈমুল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রবাহ-এর মো. শওকত আলী খান।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকের যায় যায় বেলা-এর মো. আরিফ হোসেন, খুলনার খবর-এর অতনু চৌধুরী ও রাসেল জমাদ্দার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়ুথ টিভি-এর সাগর কুমার বাড়ই।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ। এ লক্ষ্যে তাঁরা জেলার সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
NGS/MMH