1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

তেরখাদায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক নিয়ন্ত্রণে জোরালো উদ্যোগের সিদ্ধান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা। সভায় বক্তব্য দেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. এম. মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোয়াজ শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক অনির্বাণ রায়, বিএনপি নেতা সমীর কুমার সাহা এবং সাংবাদিক এস. এম. মফিজুল ইসলাম জুম্মান, মো. আবুল হোসেন বাবু মোল্লা ও হাফেজ জাহিদুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তেরখাদা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park