1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বৃষ্টিতে চরম দুর্ভোগে আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলার আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বৃষ্টির সময় বিদ্যালয়ের টিনের ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়া, জলাবদ্ধ মাঠ, শ্রেণিকক্ষের সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সেমিপাকা ভবনের টিনের ছাদে অসংখ্য ছিদ্র থাকায় সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের মাথা, বই-খাতা ও পোশাক ভিজে যায়। ভেজা পরিবেশে পাঠদান করতে গিয়ে অনেক শিক্ষার্থী ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে দীর্ঘসময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের কাদাপানি ও পিচ্ছিল মাঠ পেরিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হওয়ার পাশাপাশি বই-খাতা ও শিক্ষা উপকরণ নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

এছাড়া শিক্ষকদের অফিস কক্ষের ছাদ থেকে বড় বড় পলেস্তারা খসে পড়ায় চরম ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন করছেন শিক্ষকরা।

বর্তমানে বিদ্যালয়টিতে ২৫৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। অবকাঠামোগত সংকট সত্ত্বেও বিদ্যালয়টির শিক্ষার মান সন্তোষজনক। চলতি বছর এ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে মধুপুর ক্লাস্টারের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে।

অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যালয়ের টিনের ছাদ দ্রুত সংস্কার, নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ এবং মাঠের স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের মতে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. এম. মতিয়ার রহমান বলেন, বিদ্যালয়টিতে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সমস্যা রয়েছে। মাঠের নিচু ও অসমতল অংশ অনেকটাই উন্নয়ন করা হয়েছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হবে। তিনি আরও জানান, বিদ্যালয়টি তেরখাদা-খুলনা সড়কের পাশে হওয়ায় সম্প্রতি নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে এবং দ্রুত নতুন ভবনের অনুমোদন আনার চেষ্টা চলছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park