1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনার অরণ্য ইকো গার্ডেনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সভা ও ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল–১৯-এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের সাংবাদিকদের জন্য সাধারণ সভা ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্য অংশ নেন। একই অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিত ৬০ জন সাংবাদিকের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয়-এর খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল–১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও জানান, এর আগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ২০ জন নারী সাংবাদিকের মধ্যে ল্যাপটপ বিতরণ করেছিল।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা সভাপতি ও দৈনিক মানবজমিন-এর জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু, মাগুরা জেলা সভাপতি ও স্টার নিউজ-এর জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, মেহেরপুর জেলা সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা। এ ছাড়া বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park