1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

খুলনায় জাতীয় ইমাম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা।

খুলনায় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ৩টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন ইমাম শুধু মসজিদে নামাজের ইমাম নন, তিনি সমাজেরও ইমাম। সমাজে নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দ্বীনি চেতনা জাগ্রত করার ক্ষেত্রে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ.ফ.ম. আকরাম হুসাইন। তিনি বলেন, বর্তমান সময়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা নৈতিক সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে ইমামদের খুতবা ও ওয়াজ-নসীহতের পাশাপাশি বাস্তব জীবনে মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে সৎ জীবন, পারস্পরিক সৌহার্দ্য, দুর্নীতিমুক্ত সমাজ ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, ইমামরা যদি নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে একটি আদর্শ, নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিবুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুফতী ফুরকান আহমাদ কাসেমী, মুফতী ইউনুস আহমাদ, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মুফতী মানজুর আহমাদ, মাওলানা আব্দুল জব্বার, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী আবদুল্লাহ মুখতার ও শেখ নাসির উদ্দীন প্রমুখ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ খুলনার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park