1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

৩৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেলসহ বেলাবোতে মাদক কারবারি গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জিডি নং-৩৪, তারিখ ১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জুলু-৬ ডিউটিরত অবস্থায় রোববার (২ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে বেলাবো থানার চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. হানিফ মিয়া (৩৭), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: চর কাশিমনগর পূর্বপাড়া, থানা: বেলাবো, জেলা: নরসিংদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা), ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩ হাজার টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) ও উজ্জ্বল মিয়া (২৫)-এর সহায়তায় মোটরসাইকেল ব্যবহার করে ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন গ্রেপ্তারকৃত হানিফ মিয়া। পলাতক তিন আসামির বাড়ি চর বাঘবের ঝালকান্দা, থানা: বেলাবো, জেলা: নরসিংদী।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত হানিফ মিয়া এবং পলাতক তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বেলাবো থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park