1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি খুলনা 

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় জেলা পর্যায়ে দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) নগরীর অভিজাত হোটেল সিটি ইন-এ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মসূচি (ব্যালট ও ড্রিপ)-এর সহায়তায় এবং ইউএন উইমেনের কারিগরি সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (WADA) ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে।

‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অফিসার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন WADA-এর সিইও (ভারপ্রাপ্ত) জ্যোতি মহলদার, নাগরিক ফোরাম, খুলনার মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, ‘Her Vote, Her Seat’ জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার মো. রাজভী হাসান এবং প্রশিক্ষক সিলমি সাদিয়া। এছাড়া ক্যাম্পেইনের প্রোগ্রাম অর্গানাইজার ফয়সাল হাওলাদারসহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মিডিয়া ওরিয়েন্টেশনে খুলনা বিভাগের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নির্বাহী প্রধান, জেলার নাগরিক ফোরামের নেতৃত্ববৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আয়োজকেরা জানান, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও কার্যকর ও অর্থবহ করতে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গণমাধ্যমে নারীর নেতৃত্বের ইতিবাচক গল্পগুলো তুলে ধরার মাধ্যমে সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park