1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লোহাগড়ায় যুবককে মারধর ও ‘শর্ট’ দেওয়ার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় শিমুল শেখ (৩৫) নামে এক যুবককে মারধর এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে শরীরে ‘শর্ট’ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের রেলব্রিজ এলাকায় অবস্থান করছিলেন শিমুল শেখ। এ সময় ধোপাদাহ থেকে লোহাগড়া বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে হাফিজ খান (২৩), হাসিব খান (২৫) ও ফারিয়ান (১৩) তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার পর অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তারা মোটরসাইকেল থেকে নেমে তাকে কিল-ঘুষি মারতে থাকেন।

একপর্যায়ে শিমুল শেখ দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে হাসিব খান ও ফারিয়ান তার দুই হাত চেপে ধরেন এবং হাফিজ খান পকেটে থাকা একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তার পিঠ ও হাতে আনুমানিক ১৫ থেকে ২০ বার ‘শর্ট’ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিমুল শেখের চিৎকার শুনে মিরাজুল ইসলাম ও তানভির শেখ নামে দুই ব্যক্তি ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেলে করে লোহাগড়ার দিকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয়রা আহত শিমুল শেখকে ভ্যানে করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া অভিযোগে উল্লিখিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও অন্যান্য অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park