1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ; সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, কালিয়ার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৩টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রাটি কালিয়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ সময়ে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park