1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সাভার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেনাসদস্য সৈনিক মাসুম বিল্লাহর মৃত্যু !

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ সেনাবাহিনীর সেনা নং-৪০৫৭৩৪৪, সৈনিক মাসুম বিল্লাহ (২৯), ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (১১ ইবি) কর্মরত এবং সাভার সেনানিবাসে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি প্রায় ১১ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রাম। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে তীব্র মাথাব্যথা, জ্বর ও বমিজনিত সমস্যা নিয়ে তিনি পিকআপযোগে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভর্তি করেন।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ, ২৫ আগস্ট, সকাল আনুমানিক ০৬৫০ ঘটিকায় তিনি হৃদ্‌রোগজনিত আকস্মিক জটিলতায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। পরে সকাল আনুমানিক ০৭৫০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, মাথাব্যথা, জ্বর ও বমিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হৃদ্‌যন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয়।

মাত্র ২৯ বছর বয়সে এবং দীর্ঘ প্রায় ১১ বছরের সামরিক কর্মজীবনের পর সৈনিক মাসুম বিল্লাহর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park