1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া 

নড়াইলের নড়াগাতী থানার চরবল্লাহাটি দক্ষিণপাড়া কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কবরস্থানের পাশে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুসল্লি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের পশ্চিম পাশে এওয়াজ সূত্রে তিন শতক জমি পেয়ে কবুর শেখ সেখানে বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি কবরস্থানের জায়গাসহ মোট প্রায় ১০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কবুর শেখকে অনুরোধ করা হলেও তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে কবরস্থানের জায়গা ছেড়ে না দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চরবল্লাহাটি দক্ষিণপাড়া জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, মো. রমজান মোল্যা, মনির মোল্যা, কালাম মোল্যা, ওয়ার্ড সদস্য কাজল মোল্যা, কাবুল ফকিরসহ স্থানীয়রা।

অভিযুক্ত কবুর শেখ ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park