1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পঞ্চায়েত কে বুড়ো আঙ্গুল দেখিয়ে লোকসভার আগে পঞ্চায়েতের সামনে বেআইনি নির্মান চলছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের , উস্তি গ্রাম পঞ্চায়েতের সামনে সরাকারি জমি অধিগ্রহণ করে বেআইনি নির্মান কাজ চলছে বলে জানা গেছে। তথ্যসূত্র মারফত জানা গেছে যে খাস জমি মাত্র দুই শতক পারমিশন দেয় স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েত। কিন্তু খাস জমি ছাড়া আরও পি ডব্লিউ জমি নিয়ে এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের পারমিশন ছাড়া বেআইনি কমার্শিয়াল বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে হইচই পড়েছে উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণত মানুষ থেকে শুরু করে পথচারী মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে কেমন করে এমন বেআইনি নির্মান কাজ চলছে পঞ্চায়েতের পারমিশন ছাড়া। এই বিষয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক ও ক্যালেক্টার জনাব আশিফ ইকবাল সেখ জানান যে এমন ঘটনা ঘটেছে তা অবিলম্বে পঞ্চায়েতের বন্ধ করা উচিত। যদি পঞ্চায়েত এই বেআইনি নির্মান কাজ বন্ধ নিয়ে সহায়তা চান তিনি পঞ্চায়েত কে সহায়তা করবেন। তবে স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জোস্না হাজরা এবং উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা তাদের সাথে যোগাযোগ করতে পারা যায় নি।

 

সেই সঙ্গে উস্তি থানা র অফিসার ইনচার্জ আসাদুল সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে এমন বেআইনি নির্মান কাজ চলছে তার খবর তার কাছে আসেনি। যদি আসে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তবে এই বেআইনি নির্মান কাজ সত্যিই কি বন্ধ হবে না কালো হাতে র অর্থ এর বিনিময়ে এবং কোন প্রভাব বিস্তার করে এই বেআইনি নির্মান কাজ চলবে সেটা লাখ টাকার প্রশ্ন উঠেছে মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের ৩৫,হাজার, মানুষের কাছে। কারণ এই রকম বেআইনি নির্মান কাজ চলছে রমরমিয়ে জাতীয় সড়ক পথে র ধারে পি ডব্লিউ ডি রাস্তার ধারে। যায় ফলে পাকা সড়ক সঙ্কুচিত হতে চলেছে। অদূর ভবিষ্যতে সমস্যা র সৃষ্টি হতে পারে। যদি স্হানীয় প্রশাসনিক কর্মকর্তারা এবং সরকার কর্তৃক কড়া দৃষ্টি দেন, তাহলে এই সমস্তই বেআইনি নির্মান কাজ বন্ধ হতে পারে।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park