1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আল আমিন জমাদ্দারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল-সিএসএস ও স্বেচ্ছাসেবী সংস্থা আল হেলালের সহযোগিতায় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। পাশাপাশি চোখের ছানি ও অন্যান্য জটিলতায় আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে সভাপতিত্ব করেন আল হেলালের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল হেলালের সাধারণ সম্পাদক ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আল আমিন জমাদ্দার বলেন, প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ, চশমা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park