1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের প্রথম কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে পাঁচ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব। কমিউনিটি পুলিশের এমন আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও বাড়বে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর একটি। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ফলে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধন তৈরি হবে।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম   ওয়াহিদুজ্জামান মিলু বলেন, কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ দলের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চাকে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক নাজমুল হক প্রিন্সসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় নারী বিভাগে চাঁচড়ি-পুরুলিয়া মহিলা দল এবং পুরুষ বিভাগে কালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park