1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

হরিণটানার আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার শেখ আসিফ হোসেন (২৮) খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে। এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম আসামি।

এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park