1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

কুয়েটের প্রধান ফটকে শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান ফটকসংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী রাকিবুল হাসান রামিম কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। রাকিবুলের ভাষ্য, মেইন গেটের পাশে তাঁর এক সাবেক শিক্ষার্থীর কাছে টিউশন বাবদ পাওনা টাকা নিতে তিনি সেখানে যান। টাকা নেওয়ার পর চিকিৎসকের কাছে যাওয়ার জন্য শহরের দিকে রওনা হলে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন।

তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী একজন মেয়ে হওয়ায় পথরোধকারীরা তাঁর সঙ্গে ওই শিক্ষার্থীর সম্পর্কের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। বিষয়টি ব্যাখ্যা করার পরও তাঁকে গালাগাল করা হয়। একপর্যায়ে তাঁকে ‘নেশাখোর’ আখ্যা দিয়ে মারধর করা হয় এবং জোর করে ইয়াবা সেবনের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।

রাকিবুলের আরও অভিযোগ, একপর্যায়ে তাঁর কাছে থাকা টাকা নিয়ে নেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী জানান, অভিযুক্তদের কয়েকজনকে বিভিন্ন সময় কুয়েটের কেন্দ্রীয় মাঠে খেলাধুলা করতে দেখেছেন তিনি।ঘটনার পর কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কাছে এবং ক্যাম্পাসে থাকা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান রাকিবুল। তবে তাঁর দাবি, ক্যাম্পাস পুলিশ ফাঁড়িতে অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে তিনি খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কুয়েট প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। এর আগে বিভিন্ন সময়ে কুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park